মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আরও কয়েক হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন। পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যদের মোতায়েনের প্রস্তুতি চলছে। তবে কৌশলগত কারণে সেনাদের নির্দিষ্ট গন্তব্য এবং মোতায়েনের সময় এখনও প্রকাশ করা হয়নি।
পেন্টাগন এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। হোয়াইট হাউসও এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, সামরিক শক্তি বৃদ্ধি এবং কূটনৈতিক আলোচনার একসঙ্গে প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।
আরও পড়ুন:








