যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেও ইরান বলেছে, তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। গত দুই দিন ধরে ইরানের সঙ্গে সংঘাত বন্ধে ভালো আলোচনা হয়েছে বলে ট্রুথ সোশ্যালে দাবি করেন ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ট্রাম্প সময়ক্ষেপণ ও জ্বালানির মূল্য কমানোর জন্যই এ কথা বলেছেন।
আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ট্রাম্প সময় আসলে তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, এ অঞ্চলের দেশগুলো উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিলেও তাদের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা, কারণ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্রই।
ট্রাম্পের ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার হুমকির মুখেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছেন।
প্রসঙ্গত, গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার নির্দেশ দেওয়ার কথা বলেন তিনি। আজ সেই আল্টিমেটাম থেকে সরে এসে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন:








