শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৯:৫২

শেয়ার

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে আগামী পাঁচ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এ ঘোষণার পর ব্রেন্ট অপরিশোধিত তেল ও ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়। খবর আল জাজিরার।

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে দাঁড়িয়েছে। যা আগের দামের তুলনায় ১৫ শতাংশ কম। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে ৮৫ দশমিক ২৮ ডলারে বিক্রি হচ্ছে। এতে এই তেলের দাম কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে এক পর্যায়ে ১০৬ ডলারে পৌঁছেছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ ঘোষণার ফলে তেলের দাম গড়ে ১৩ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।