সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

ইরান যুদ্ধ দ্রুত শেষ করার পক্ষে ৯২ শতাংশ মার্কিন নাগরিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১২:৪৩

শেয়ার

ইরান যুদ্ধ দ্রুত শেষ করার পক্ষে ৯২ শতাংশ মার্কিন নাগরিক
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৯২ শতাংশ নাগরিক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার পক্ষে মত দিয়েছেন এবং এটিকে জরুরি বলে মনে করছেন। সিবিএস নিউজ ও ইউগভের একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে পরিচালিত এই জরিপে তিন হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নিয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮০ শতাংশ ইরানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। ৭৩ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ওপর জোর দিয়েছেন এবং ৬৮ শতাংশ অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ করাকে অগ্রাধিকার দিয়েছেন।

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে মতামত বিভক্ত। ৪৯ শতাংশ নাগরিক ইরানপন্থী নেতৃত্ব বজায় রাখার পক্ষে এবং ৫১ শতাংশ এ ধরনের পরিবর্তনের প্রয়োজন দেখছেন না।

দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রয়োজনের তুলনায় বেশি ইচ্ছাকৃত। জরিপে ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ।

৬৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। ৫৭ শতাংশ মার্কিন নাগরিকের অভিমত, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬ শতাংশ এটিকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং ৩৪ শতাংশ প্রয়োজনীয় যুদ্ধ বলে বিবেচনা করেছেন।

জরিপের ফলাফল থেকে স্পষ্ট যে, মার্কিন জনগণ যুদ্ধের কয়েকটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পক্ষে হলেও দ্রুত সমাপ্তির ব্যাপারে একমত।



banner close
banner close