সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

হরমুজ ইস্যুতে উত্তেজনা: হুমকি ঐক্যকে আরও শক্তিশালী করে-পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১০:১৬

আপডেট: ২৩ মার্চ, ২০২৬ ১০:১৮

শেয়ার

হরমুজ ইস্যুতে উত্তেজনা: হুমকি ঐক্যকে আরও শক্তিশালী করে-পেজেশকিয়ান
মাসুদ পেজেশকিয়ান

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বাইরের চাপ ও হুমকি তাদের জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে তোলে।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলার চিন্তা একটি প্রাচীন ও ইতিহাস সৃষ্টিকারী জাতির ইচ্ছার বিরুদ্ধে হতাশার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকলেও যারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে, তাদের জন্য নয়। যুদ্ধক্ষেত্রে ‘প্রলাপময় হুমকি’র কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পথ উন্মুক্ত না করা হলে বড় বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে আঘাত হানা হবে।

উল্লেখ্য, মার্চের শুরু থেকে ইরান কার্যত হরমুজ প্রণালী দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল সীমিত করে রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এবং বৈশ্বিক এলএনজি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে এ পথের অচলাবস্থায় জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।



আরও পড়ুন:

banner close
banner close