রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সংক্ষিপ্ত মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জামিনে মুক্তি পেয়ে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা ঘুষের অভিযোগে এসআই আলমগীর হোসেন প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্ত মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ১৮:২৩

শেয়ার

ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা
ছবি সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা চালায়, তাহলে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও তেল স্থাপনা চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। রোববার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

গালিবাফ তার পোস্টে জানান, ইরানের জ্বালানি খাতে কোনো আঘাত এলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও তেল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করবে দেশটি। তিনি সতর্ক করে বলেন, এই পাল্টা আঘাত এমনভাবে করা হবে, যা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। ইরানি স্পিকার আরও উল্লেখ করেন, এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন এবং ইরান এতে সাড়া না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন। গালিবাফের বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার জবাব হিসেবে এসেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের নাতানজ ও ইসরায়েলের দিমোনা পারমাণবিককেন্দ্রের কাছে পাল্টাপাল্টি হামলার পর বিদ্যুৎ ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করার এ ঘোষণা সংঘাতকে সর্বাত্মক ও ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close