রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ১৫:৫৩

শেয়ার

কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ছবি সংগৃহীত

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

রোববার (২২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে বলে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। হেলিকপ্টারটিতে সাতজন সদস্য ছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে কাতারের জলসীমার ভেতরে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি রুটিন কাজ করছিল।

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্তের কথাও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।



banner close
banner close