ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্তৃক ইসরায়েলে চালানো সর্বশেষ মিসাইল ও ড্রোন হামলায় দুইশতাধিক মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ইসরায়েল শতাধিক মানুষ আহত হলেও এখনো কেউ মারা যায়নি বলে জানিয়েছে।
রোববার (২২ মার্চ) ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, তারা ‘অপারেশন ট্র প্রমিজ-৪’-এর ৭৩তম হামলা চালিয়েছে। এতে দখলকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বিভাগের শহীদ সেনাদের স্মরণে এই হামলা চালানো হয়েছে। হামলায় মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এটি পরিচালনা করেছে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স।
বিপ্লবী গার্ড জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পর এই হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বের শিবা এবং কিরাত গাট শহরকে লক্ষ্য করা হয়েছে। ঘটনাস্থলের প্রতিবেদন উদ্ধৃত করে সংস্থাটি দাবি করে, ২০০ জন আহত বা নিহত হলেও ইসরায়েলি সরকার তা সংবাদমাধ্যমে প্রচারে বাধা দিচ্ছে।
অপরদিকে, ইসরায়েল শতাধিক মানুষ আহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও এ পর্যন্ত কারও মৃত্যুর খবর অস্বীকার করেছে। উভয় পক্ষের বক্তব্যে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্নতা দেখা যাচ্ছে। তবে স্বতন্ত্র সূত্রে এ ঘটনায় সঠিক প্রাণহানি ও আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:








