রবিবার

২২ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সচল রাখতে জোট গঠন ২২ দেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ২২:৪২

শেয়ার

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সচল রাখতে জোট গঠন ২২ দেশের
ছবি সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়াসহ ২২টি দেশ যৌথ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দেশগুলো এই সিদ্ধান্তের কথা জানায়।

জোটভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন রয়েছে। বিবৃতিতে দেশগুলো হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত বলে উল্লেখ করে। এছাড়া যেসব দেশ ইতিমধ্যে এ সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে, তাদের উদ্যোগকে স্বাগত জানানো হয়।

বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজ ও তেল-গ্যাস স্থাপনার মতো বেসামরিক অবকাঠামোতে ইরানের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানানো হয়। জোটের দেশগুলো অভিযোগ করে, ইরানি বাহিনী বর্তমানে হরমুজ প্রণালিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি।

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিতে ইরানের সাম্প্রতিক পদক্ষেপের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে।



banner close
banner close