শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৯:৫৬

শেয়ার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদুল ফিতরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন। শনিবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও অবস্থান ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় বলেন, বিদেশে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও দেশের ভেতরে মানুষকে বিভক্ত করা হচ্ছে। এই প্রসঙ্গেই তিনি প্রধানমন্ত্রী মোদিকে ওই মন্তব্যে উল্লেখ করেন।

ঈদের দিন সকালে কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। রেড রোড, নাখোদা মসজিদসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মুসল্লি অংশ নেন। তবে খারাপ আবহাওয়ার কারণে কিছু এলাকায় নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

এদিকে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।



banner close
banner close