ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানির জন্য নতুন করে কোনো লাইসেন্স প্রদান করছে না। সুইস সরকার তাদের ঐতিহাসিক নিরপেক্ষতা নীতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সুইস সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত চলমান থাকা অবস্থায় সংঘাতে জড়িত দেশগুলোতে যুদ্ধসামগ্রী রপ্তানির অনুমোদন দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত সুইজারল্যান্ডের নিরপেক্ষতার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ইরানকে ঘিরে সৃষ্ট ভূ-রাজনৈতিক পরিস্থিতিই এই পদক্ষেপের মূল কারণ। সংঘাত অব্যাহত থাকা পর্যন্ত অস্ত্র রপ্তানিতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সুইস সরকারের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় দেশটির সতর্ক নীতিরই প্রতিফলন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নিরপেক্ষ দেশ হিসেবে দীর্ঘস্থায়ী অবস্থান বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:








