শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে বাড়তি সামরিক বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১১:১৪

শেয়ার

যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে বাড়তি সামরিক বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে ইরানের বিরুদ্ধে আরও চার হাজার মেরিন সেনা ও নৌসদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউজমেক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়তি এই সেনা মোতায়েনের অংশ হিসেবে বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এই বহরে এফ-৩৫ যুদ্ধবিমান, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং স্থল অভিযানে সক্ষম উভচর যান অন্তর্ভুক্ত রয়েছে।

চারজন অজ্ঞাত কর্মকর্তার বরাতে নিউজমেক্স জানায়, বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের শক্তি বাড়ানো এবং অভিযানের পরিধি সম্প্রসারণ করাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচে প্রায় আড়াই হাজার মেরিন সেনা এবং ইউএসএস ত্রিপোলি নামক একটি উভচর আক্রমণকারী জাহাজ মোতায়েন করেছিল। সর্বশেষ এই সেনা ও যুদ্ধজাহাজ প্রেরণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও উল্লেখযোগ্য হারে বাড়ল।

বিশ্লেষকদের মতে, এফ-৩৫ ফাইটার জেট এবং স্থল অভিযানের উপযোগী উভচর যান প্রেরণ ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন কৌশলগত পরিকল্পনায় শুধু আকাশপথে হামলা নয়, বরং প্রয়োজনে স্থল অভিযানের সম্ভাবনাও রাখা হচ্ছে। পেন্টাগন বা হোয়াইট হাউস এই বিশেষ সেনা মোতায়েনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়ায় এটিকে ওয়াশিংটনের সমর প্রস্তুতির একটি বড় অংশ হিসেবে দেখছে পর্যবেক্ষকরা।