বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১১:১৫

আপডেট: ১৯ মার্চ, ২০২৬ ১১:১৬

শেয়ার

ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প
ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েলের হামলার মাধ্যমে ইরানকে কাঙ্ক্ষিত বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই আপাতত এই ইস্যুতে নতুন করে কোনো সামরিক পদক্ষেপের পক্ষে নন তিনি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘটনায় ইরানকে কঠোর বার্তা দেওয়ার জন্যই গত বুধবার দেশটির দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলাকে সমর্থন জানান ট্রাম্প। ওই হামলার বিষয়ে তিনি আগে থেকেই অবগত ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ধারণা, এই হামলার মাধ্যমে ইরান তাদের কার্যকলাপের পরিণতি সম্পর্কে বুঝতে পেরেছে।

তবে মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই অবস্থান চূড়ান্ত নয়। হরমুজ প্রণালী ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপরই এখন মার্কিন নীতি নির্ভর করছে বলে তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল চাহিদার প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয় এবং ইরানের ওপর চাপ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয়।



banner close
banner close