বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি তেল স্থাপনায় হামলা, ইরানের ওপর অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ০৭:৩০

শেয়ার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি তেল স্থাপনায় হামলা, ইরানের ওপর অভিযোগ
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রিয়াদে আয়োজিত এক আন্তর্জাতিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। তার দাবি, ইরান এই হামলা চালিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ ইরানের এই হামলাকে ভুল হিসাব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইরানকে তাদের কর্মকাণ্ডের ফলাফল সম্পর্কে পুনর্বিবেচনা করতে হবে, কারণ এসব হামলার মাধ্যমে তারা কোনো লাভবান হবে না।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের আগে উপসাগরীয় অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে জ্বালানি স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এর আগে সৌদি আরব ইরানকে বার্তা দিয়েছিল যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ না করলে তারা জবাব দিতে বাধ্য হবে।

এই হামলার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করা হলেও সাম্প্রতিক সময়ে সর্বশেষ এই হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close