বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ: আমিরাতের গ্যাস কমপ্লেক্সের কার্যক্রম সাময়িক বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ০৭:২৪

শেয়ার

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ: আমিরাতের গ্যাস কমপ্লেক্সের কার্যক্রম সাময়িক বন্ধ
ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আমিরাতে অবস্থিত হাবসান গ্যাস কমপ্লেক্স ও বাব তেলক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পর স্থাপনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও আবুধাবি মিডিয়া অফিসের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারলেও সেগুলোর ধ্বংসাবশেষ হাবসান গ্যাস কমপ্লেক্স ও বাব তেলক্ষেত্রে গিয়ে পড়ে। এতে বিশ্বের অন্যতম বৃহৎ স্থল গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হাবসান কমপ্লেক্সের কার্যক্রমে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার পরপরই উক্ত স্থাপনাগুলোতে জরুরি পরিষেবা দল মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনারই অংশ হিসেবে দেখছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা হামলার দায় স্বীকারের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।



আরও পড়ুন:

banner close
banner close