বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব ইসরায়েলি হামলায় নিহত দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১৭:৪২

শেয়ার

ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব ইসরায়েলি হামলায় নিহত দাবি
ছবি সংগৃহীত

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে একটি হামলায় তিনি নিহত হন বলে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই দাবি করেছেন। তবে এই হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তেহরান

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসমাইল খতিব ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বলে ধারণা করা হতো। এই ঘটনা গত ২৪ ঘণ্টায় ইরানের শীর্ষ তিন নেতার মৃত্যুর দাবির অংশ। এর আগে মঙ্গলবার ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান ও প্রভাবশালী কূটনীতিক আলি লারিজানি এবং দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হন। ইরান সরকার এই দুই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল লারিজানির হত্যাকাণ্ডের বিষয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং এই হত্যাকাণ্ড দেশটির নেতৃত্বে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না।

ইসরায়েলের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় তারা এই তিন শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার জন্য সেনাবাহিনীকে আগাম অনুমোদন দিয়ে রেখেছেন। এই হামলার মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



banner close
banner close