বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

ইরান সংকটের জেরে মার্কিন প্রেসিডেন্টের চীন সফর স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১২:৪৫

শেয়ার

ইরান সংকটের জেরে মার্কিন প্রেসিডেন্টের চীন সফর স্থগিত
ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বেইজিং সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন বর্তমানে ইরান পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে বেইজিং সফরের জন্য নতুন সময়সূচি নির্ধারণের কাজ চলছে এবং এই বিষয়ে চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। চীন এই সিদ্ধান্তে কোনো আপত্তি জানায়নি বলেও তিনি উল্লেখ করেন। যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে নিজের দেশে অবস্থান করা জরুরি বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ট্রাম্পের বেইজিং সফর করার কথা ছিল। নতুন পরিকল্পনা অনুযায়ী এই সফর আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ পিছিয়ে যেতে পারে। লারিগানি হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের তৃতীয় সপ্তাহে এই ঘোষণা এল। বর্তমানে যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক নৌচলাচল প্রায় বন্ধ রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সফরের বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। স্থগিত হওয়া এই সফরে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বাণিজ্য শুল্ক, বিরল খনিজ ও চুম্বক রপ্তানি নিয়ন্ত্রণ এবং তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া চীন থেকে ফেন্টানাইল রপ্তানি বন্ধের বিষয়টিও এই সফরের অন্যতম প্রধান আলোচ্য সূচি হিসেবে নির্ধারিত আছে।



banner close
banner close