বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

আলি লারিজানি নিহতের খবর ভিত্তিহীন: ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ০৬:৩৩

শেয়ার

আলি লারিজানি নিহতের খবর ভিত্তিহীন: ইরান
ছবি সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে তার কার্যালয়। দখলদার ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে বলে যে দাবি করেছে, তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ইরান।

বুধবার ভোরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ওয়েবসাইট ও লারিজানির নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে ইসরায়েলের দাবিকে মিথ্যা ও প্রচারণা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দাবির কোনো সত্যতা নেই এবং লারিজানি সুস্থ আছেন ও নিজের দায়িত্ব পালন করছেন।

এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, তারা একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছেন। কিন্তু ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা পর লারিজানির কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এ দাবি প্রত্যাখ্যান করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে ডি ফ্যাক্টো সুপ্রিম লিডারের দায়িত্ব পালন করছিলেন আলি লারিজানি। তার নেতৃত্বেই ইরান সাম্প্রতিক সময়ে যুদ্ধ পরিচালনা করছিল বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।



banner close
banner close