বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে দুই নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ০৬:০৪

শেয়ার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে দুই নিহত
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিভের উপশহর রামাত গানে দুই নাগরিক নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) নিহতের তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর ওই দুই ব্যক্তি মারা যান। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা সত্তরের কোঠার বয়সী এক দম্পতি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন।

এই হামলায় তেল আবিব ট্রেন স্টেশনসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বনি ব্রাক এলাকায় শ্র্যাপনেলের আঘাতে ২৫ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন। এমডিএ জানিয়েছে, আহত ওই যুবককে চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল



banner close
banner close