বুধবার

২৪ জুন, ২০২৬ ১১ আষাঢ়, ১৪৩৩

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১৮:১৬

শেয়ার

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি
ছবি সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সাইবার প্রযুক্তি কেন্দ্র ও একটি অস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পুলিশের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্য করে ইরানের সেনাবাহিনী হামলা চালায়। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সাইবার-প্রযুক্তি কেন্দ্রটি ইসরায়েলি বাহিনীকে গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে। পাশাপাশি ইরানের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

ইরান আরও দাবি করেছে, রাফায়েল অস্ত্র নির্মাণ ভবনে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে আয়রন ডোমের মতো প্রযুক্তি রয়েছে, তৈরি করা হয়। একই সঙ্গে এ প্রতিষ্ঠানটি ইসরায়েলি ড্রোন কর্মসূচির সঙ্গেও যুক্ত।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা দেয় ইরান।



banner close
banner close