সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার পর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আবারও বিমান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) মঙ্গলবার (১৭ মার্চ) এ ঘোষণা দেয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।
জিসিএএ জানিয়েছে, আকাশপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রিয়েল-টাইম পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। পাশাপাশি যাত্রী ও এয়ারলাইন্সগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সংস্থাটি বলেছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের টিম প্রস্তুত রয়েছে।
এর আগে ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে ইরান বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়ে।
আরও পড়ুন:








