মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

হরমুজ প্রণালি অচলের জেরে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ৬০ শতাংশ কমেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ০৮:৩২

শেয়ার

হরমুজ প্রণালি অচলের জেরে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ৬০ শতাংশ কমেছে
ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের আটটি দেশের তেল রপ্তানি ৬০ শতাংশ কমে গেছে। গত এক সপ্তাহে এ অঞ্চল থেকে প্রতিদিন গড়ে ৯৭ লাখ ১০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যা ফেব্রুয়ারি মাসে ছিল দৈনিক প্রায় ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ব্যারেল।

বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রে ভাসমান তেলের মজুদ দ্রুত বাড়ছে। গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ভাসমান মজুদ ৫ কোটি ব্যারেল ছাড়িয়েছে। যুদ্ধ শুরুর আগে এ পরিমাণ ছিল প্রায় ১ কোটি ব্যারেল।

কেপলারের বিশ্লেষক জোহানেস রাবল জানান, অল্প সময়ের ব্যবধানে তেলের ভাসমান মজুদ কয়েক গুণ বেড়ে গেছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে।



banner close
banner close