আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত ও অন্তত ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির তালেবান সরকার। ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হতো বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলার পর আফগানিস্তান জানায়, রাজধানীর একটি হাসপাতালে এ হামলা হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি।
তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত তথ্য দেন, মাদকাসক্তদের চিকিৎসার জন্য ব্যবহৃত ওই হাসপাতালে হামলায় প্রায় ৪০০ জন নিহত এবং অন্তত ২৫০ জন আহত হয়েছেন।
এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান তথ্য দেন, পাকিস্তানের হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন। তিনি জানান, হামলার সময় ওই হাসপাতালে প্রায় তিন হাজার মাদকাসক্ত চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন:








