লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড-এর জন্য কারিগরি সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোকে হামলার হুমকি দিয়েছে ইরান। রোববার ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এক সতর্কবার্তায় বলেন, এই রণতরির উপস্থিতি ইরানের জন্য হুমকি বলে বিবেচিত হচ্ছে।
তিনি স্পষ্ট করেন যে, রণতরিটির কার্যক্রম সচল রাখতে সহায়তা করা যেকোনো স্থাপনা এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীনস্থ একটি শাখা, যা বিভিন্ন সামরিক ইউনিটের অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। লোহিত সাগরে অত্যাধুনিক এই মার্কিন রণতরির মোতায়েনকে ইরান তার নিরাপত্তার প্রতি প্রত্যক্ষ হুমকি হিসেবে চিহ্নিত করেছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:








