রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ২১:৪৪

শেয়ার

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ
ছবি সংগৃহীত

আফগানিস্তানের ভেতরে সীমান্তসংলগ্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সামরিক বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসীদের ঘাঁটি, প্রযুক্তিগত সরঞ্জাম এবং সামরিক ধরনের অবকাঠামো। রোববার রাতে কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কান্দাহারে আফগান তালেবান ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ব্যবহৃত প্রযুক্তিগত সরঞ্জাম এবং একটি সরঞ্জাম গুদাম ধ্বংস করা হয়েছে। একই সময়ে একটি সুড়ঙ্গও ধ্বংস করা হয়, যেখানে এই সন্ত্রাসী সংগঠনগুলোর সরঞ্জাম রাখা ছিল। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগান তালেবান সরকার তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সমাধান না করা পর্যন্ত এ ধরনের অভিযান চালানো হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার রাতে কান্দাহারের আকাশে যুদ্ধবিমানের উড়ান এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। সীমান্তবর্তী স্পিন বালদাক ও খোস্ত প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের হামলায় কান্দাহারে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র এবং একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে আফগানিস্তানে সহিংসতায় ১৮৫ জন বেসামরিক নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

আফগানিস্তানে পাকিস্তানের এই বিমান হামলার নিন্দা জানিয়েছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেছেন, আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ভারত সমর্থন দেয়। তাই এ ধরনের অভিযান এবং ভারতের প্রতিক্রিয়া স্বাভাবিক।

সূত্র: আল জাজিরা, এএফপি



banner close
banner close