ইসরাইলের ওপর ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রবিবার (১৫ মার্চ) তেল আবিব ও ইলাতসহ অন্তত তিনটি ইসরাইলি শহরে এই হামলার ঘটনা ঘটে।
মাগেন ডেভিড অ্যাডম উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় মধ্য ইসরাইলে ৫০ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া দখলকৃত পশ্চিম তীরে আরও তিন ইসরাইলি নাগরিক আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি উদ্ধারকারী সংস্থা।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্লাস্টার বোমা বহনকারী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইলাত শহর ও ইসরাইলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় উপ-বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে। ইলাতের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের আকাশে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়।
ইসরাইল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ১৬তম দিনে এই হামলা পরিচালনা করলো তেহরান। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো সংগঠন বা দেশ তাৎক্ষণিকভাবে হতাহতের চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।
আরও পড়ুন:








