ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার করেছে। রোববার সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়।
আইআরজিসির পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে নেতানিয়াহুকে শিশু হত্যাকারী অপরাধী আখ্যা দিয়ে তাকে তাড়া করে হত্যা করার অঙ্গীকার করা হয়।
একই দিন ইরান আঞ্চলিক তিনটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে। অন্যদিকে, নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত গুজব উড়িয়ে দিয়ে তার কার্যালয় নিশ্চিত করেছে যে তিনি সুস্থ আছেন।
আরও পড়ুন:








