শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৬ সেনা সদস্যের পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১০:২৩

শেয়ার

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৬ সেনা সদস্যের পরিচয় প্রকাশ
ছবি সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক জ্বালানি সরবরাহকারী একটি বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনা সদস্যের নাম পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত সপ্তাহের শুরুতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, শত্রুপক্ষের হামলার কারণে এটি ঘটেনি।

পেন্টাগন কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন—যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য জন ক্লিনার (৩৩), আরিয়ানা সাভিনো (৩১) ও অ্যাশলি প্রুইট (৩৪) এবং এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) ও টাইলার সিমন্স (২৮)। ক্লিনার আলাবামার অবার্নের, সাভিনো ওয়াশিংটনের কোভিংটনের, প্রুইট কেনটাকির বার্ডসটাউনের, কোভাল ইন্ডিয়ানার মুরসভিলের, অ্যাংস্ট ওহাইওর উইলমিংটনের এবং সিমন্স ওহাইওর কলম্বাসের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন বলে জানিয়েছে পেন্টাগন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গোলা বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।