রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামালা চালানোর দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ০৯:৪৫

শেয়ার

ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামালা চালানোর দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর
ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আভিভিম ব্যারাকে একাধিক রকেট নিক্ষেপ করেছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

শনিবার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ৪৭টি হামলা চালানোর দাবি করার পর এ তথ্য জানায় সংগঠনটি।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ভোরের দিকে ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

জরুরি সেবা সংস্থাগুলোর মতে, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এ পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



banner close
banner close