মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল চলমান সংঘাতে প্রথমবারের মতো প্রায় আড়াই হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ইতোমধ্যে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিতে করে রওনা হয়েছেন। এই জাহাজ থেকেই মেরিন সেনারা প্রয়োজনে সরাসরি অভিযানে অংশ নিতে পারবেন।
পেন্টাগন সূত্রে জানা গেছে, এই সেনা মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে বাধা দেওয়ার মতো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এই বাহিনী প্রস্তুত থাকবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে ইরানের ভূখণ্ডে স্থল অভিযানের কোনো পরিকল্পনা নেই। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের বিকল্প বিবেচনা করছে বলে উল্লেখ করেন তিনি।
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি ও ইউএসএস নিউ অর্লিন্সকে ঘিরে ইতোমধ্যে আরব সাগর ও পারস্য উপসাগরে টহল জোরদার করা হয়েছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা বৃদ্ধির মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন:








