শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

যুক্তরাষ্ট্রের ওমান থেকে সরকারি কর্মীদের প্রত্যাহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১০:৪৯

শেয়ার

যুক্তরাষ্ট্রের ওমান থেকে সরকারি কর্মীদের প্রত্যাহার
ছবি সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কারণে ওমান থেকে অত্যাবশ্যক নয় এমন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার ১৩ মার্চ গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, সম্ভাব্য সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওমানের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা এখনও লেভেল ৩ অর্থাৎ ভ্রমণ পুনর্বিবেচনা করুন পর্যায়ে রয়েছে। তবে ইয়েমেনের সীমান্তবর্তী ওমানের এলাকাগুলোর জন্য সর্বোচ্চ লেভেল চার সতর্কতা অর্থাৎ ভ্রমণ করবেন না এখনও বহাল আছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অত্যাবশ্যক নয় এমন কর্মীদের ওমান ত্যাগের নির্দেশ দেওয়া হলেও প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লেসলি এম সুসান এক বিবৃতিতে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় গোয়েন্দা সংস্থার পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ওমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: আলজাজিরা



banner close
banner close