বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ০৭:১৯

শেয়ার

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২
ছবি সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা যায়, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে এখন পর্যন্ত মোট ৭৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৩ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন এক হাজার ৯০০–এর বেশি মানুষ।

কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ হামলাটি দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থিত বুর্জ কালাওইয়াহ হেলথ কেয়ার সেন্টারে আঘাত হানে। ওই হামলায় নিহত ১২ জনের মধ্যে চিকিৎসক, নার্স এবং জরুরি সেবাকর্মী প্যারামেডিক রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের এই সংখ্যা প্রাথমিক। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ কয়েকজনকে খুঁজে বের করার কাজ চলছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে পৃথক পৃথক বিমান হামলা ক্রমেই বেশি প্রাণঘাতী হয়ে উঠছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী Beirut-এও ধারাবাহিকভাবে বিমান হামলার ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা



banner close
banner close