শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে মার্কিন সেনা মোতায়েন, ইরানের হুমকি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ০৮:২১

শেয়ার

মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে মার্কিন সেনা মোতায়েন, ইরানের হুমকি
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অন্তত ১১ হাজার সেনা সদস্য হোটেল ও আবাসিক ভবনে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এই সেনাদের অবস্থান শনাক্ত করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের গোয়েন্দা সংস্থা। শুক্রবার দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানায়।

গোয়েন্দা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাধারণ নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মার্কিন সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো জটিল হয়ে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় এসব সেনার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আরব দেশগুলোর নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিপ্লবী গার্ডের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়, আমেরিকার সেনাদের আশ্রয়দানকারী স্থাপনা ও হোটেল সম্পর্কে জানানো সবার ইসলামিক দায়িত্ব। এ সংক্রান্ত তথ্য টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানোর জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে। এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এই হুমকি ও আহ্বান নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র: সিএনএন, তাসনিম নিউজ।



banner close
banner close