বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ২০:৩১

শেয়ার

প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির
ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ভাষণে তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, ইরান আক্রমণের জবাব দিতে লড়াই অব্যাহত রাখবে এবং নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।

টেলিভিশন ভাষণে তিনি ইরানের সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তার মতে, দেশ আক্রমণের মুখে পড়লে সশস্ত্র বাহিনী ইরানকে পরাধীনতা কিংবা বিভক্তির ঝুঁকি থেকে রক্ষা করেছে। এ সময় তিনি দায়িত্ব পালনকারী সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কঠিন পরিস্থিতিতে তাদের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ভাষণে জ্বালানি বাজার ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি জানান, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

উপসাগরীয় দেশগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ইরান প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা উচিত। অন্যথায় এসব ঘাঁটির ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্কবার্তা দেন।

সূত্র: আল জাজিরা।



banner close
banner close