ইরাকে জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার পর সব তেল বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম সচল রয়েছে। ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি তথ্যটি নিশ্চিত করেছেন।
বসরা প্রদেশের আল-ফাও বন্দরে দুই বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় বিস্ফোরকবোঝাই বোট ব্যবহার করা হয়েছে। হামলার সময় ট্যাংকারগুলো ইরাকি উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে ছিল। একটি ট্যাংকার মাল্টার পতাকাবাহী ছিল এবং তাতে বিস্ফোরণ ঘটেছে। তবে হামলা সরাসরি নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের মাধ্যমে হয়েছে, তা এখনও নির্ধারিত হয়নি।
আরও পড়ুন:








