বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

তেহরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১০:৪৪

শেয়ার

তেহরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে সেখানকার কূটনৈতিক কর্মীদের দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত অলিভিয়ার ব্যাঙ্গারটসহ মোট ছয়জন কূটনীতিক স্থলপথে দেশ ত্যাগ করেছেন এবং বর্তমানে নিরাপদে অবস্থান করছেন। এর আগে ৩ মার্চ আরও চারজন কর্মী ইরান ছাড়েন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে।

তবে সুইজারল্যান্ডের ভূমিকা হিসেবে দূতাবাস বন্ধ থাকলেও তারা যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে মধ্যস্থতাকারীর কাজ অব্যাহত রাখবে এবং দুই দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবার চেষ্টা করবে। উল্লেখ্য, তেহরানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি না থাকায় সুইস দূতাবাসই মার্কিন নাগরিকদের কনস্যুলার সেবা প্রদান করে থাকে।

সূত্র: আনাদোলু



banner close
banner close