বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

গুজব উড়িয়ে যুদ্ধের জন্য বিশেষ বাজেট ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ০৯:১১

শেয়ার

গুজব উড়িয়ে যুদ্ধের জন্য বিশেষ বাজেট ঘোষণা নেতানিয়াহুর
ছবি সংগৃহীত

নিজের মৃত্যু নিয়ে ইরানি গণমাধ্যমে ছড়ানো গুজব উড়িয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ জোরদারের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই যুদ্ধ পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে এবং সে লক্ষ্যে একটি বিশেষ বাজেট অনুমোদন করতে চান সরকার।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি দাবি করে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত বা আহত হতে পারেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ দাবিকে ভুয়া ও গুজব হিসেবে নিশ্চিত করে। নেতানিয়াহুর ভিডিও বার্তা প্রকাশের মধ্য দিয়ে তার সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত হয়।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এ যুদ্ধ শুরু করা ছাড়া কোনো পথ খোলা ছিল না। তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো অর্থসংস্থান। যুদ্ধ পরিচালনায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে একটি বিশেষ বাজেটের প্রয়োজন। প্রতিরক্ষা বাজেটের জন্য এই যুদ্ধের লক্ষ্যে কয়েক বিলিয়ন শেকেল বা ইসরায়েলি মুদ্রা প্রয়োজন বলে জানান তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই অতিরিক্ত বাজেটের পরিমাণ ৪০ বিলিয়ন শেকেল, যা প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য, হতে পারে। অর্থ সংস্থানের বিষয়টি নিশ্চিত করতে ইসরায়েলের মন্ত্রিসভা রাতারাতি ভোটাভুটির মাধ্যমে সব মন্ত্রণালয়ের বাজেট তিন শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বাজেট পাস করাতে কিছু বিতর্কিত ইস্যুকে এখনোর জন্য সরিয়ে রাখা হয়েছে। এর অংশ হিসেবে ইহুদি ধর্মাবলম্বী বা হারেদি সম্প্রদায়ের সামরিক চাকরি থেকে অব্যাহতি সংক্রান্ত বিলটি স্থগিত রাখা হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এই বাড়তি বাজেটকে বিনিয়োগ হিসেবে আখ্যা দিয়েছেন।



banner close
banner close