মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৬ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঠাকুরগাঁওয়ে বিয়ে না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা সৈয়দপুরে ব্যাংক জালিয়াতি, ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন কর্মকর্তা চুয়াডাঙ্গায় বড় ভাইয়ের পর মারা গেলেন বিএনপির সাথে সংঘর্ষে আহত জামায়াতের ইউনিয়ন আমির ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল ১০ দিনে ইরানের ৫ হাজারের বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েলি প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ইরানি সংবাদমাধ্যমের জল্পনা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১১:৩০

শেয়ার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত
ছবি সংগৃহীত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতেও আগুন লেগেছে।

জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে হামলার সময় ইদ্দো নিহত হয়েছেন। ইদ্দো নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে ছোট এবং পেশায় নাট্যকার ছিলেন।

স্কট রিটার আরও জানিয়েছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হামলা চালানো হয়েছে। তিনি এ হামলাকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার ঘটনার পর প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এ তথ্যের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।



banner close
banner close