মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৬ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ইরান যুদ্ধের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত নথি প্রকাশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সিরাজগঞ্জ সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঠাকুরগাঁওয়ে বিয়ে না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা সৈয়দপুরে ব্যাংক জালিয়াতি, ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন কর্মকর্তা চুয়াডাঙ্গায় বড় ভাইয়ের পর মারা গেলেন বিএনপির সাথে সংঘর্ষে আহত জামায়াতের ইউনিয়ন আমির

পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ০৯:২০

শেয়ার

পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০
ছবি সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদকদের মতে, তেহরানে কিছুক্ষণ আগে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার দিনজুড়ে তেহরানের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। প্রতি এক থেকে দুই ঘণ্টা অন্তর একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে একই দিনে ইসফাহানসহ ইরানের আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনার নিকটবর্তী এলাকায় হামলার ঘটনা ঘটায় সেখানে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি একটি গভর্নরের কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদ বোমা হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল-জাজিরা



banner close
banner close