মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে ফিরতে না পারা প্রবাসীদের ৩ মাসের জরিমানা মওকুফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ২২:২৮

শেয়ার

যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে ফিরতে না পারা প্রবাসীদের ৩ মাসের জরিমানা মওকুফ
ছবি সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে ফিরতে না পারা প্রবাসী শ্রমিকদের জন্য তিন মাস পর্যন্ত অনুপস্থিত থাকার অনুমতি দিয়েছে কুয়েত সরকার। এ সময়ের জন্য তাদের কোনো জরিমানা দিতে হবে না। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদও এক মাস বাড়ানো হয়েছে।

বিশেষ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তির বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের লেবার উইং এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় মেয়াদোত্তীর্ণ বা দ্রুত মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাস বাড়ানো হয়েছে। এই সময় বৃদ্ধি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। ফলে এ জন্য রেসিডেন্সি বিভাগে গিয়ে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।

এতে আরও বলা হয়, বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় এই বর্ধিত সময়ের জন্য কোনো ফি বা জরিমানা আরোপ করা হবে না।

এ ছাড়া কুয়েতে বসবাসরত যেসব প্রবাসী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কুয়েতে ফিরতে পারেননি, তাদের জন্যও স্বয়ংক্রিয়ভাবে তিন মাস পর্যন্ত অনুপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। এই সুবিধাও ইলেকট্রনিকভাবে কার্যকর হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না বা সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।



আরও পড়ুন:

banner close
banner close