শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

কাতারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ১২:৩৩

শেয়ার

কাতারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জন গ্রেফতার
ছবি সংগৃহীত

কাতারে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অননুমোদিতভাবে ভিডিও ধারণ ও তা প্রচার করে জনমনে উদ্বেগ সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তারা ভিডিও ধারণ, প্রচার ও প্রকাশের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তবে আটক ব্যক্তিদের পরিচয় বা ঠিক কী ধরনের তথ্য প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন তথ্য বা গুজব ছড়ানোর বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা, এআরএন নিউজ সেন্টার।



banner close
banner close