বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ০৭:০৮

শেয়ার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২
ছবি সংগৃহীত

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক কমপাউন্ডে হামলাটি ঘটে। হামলায় ওই ভবনে অবস্থানরত কয়েকজন বিদেশি নাগরিক হতাহত হন।

সৌদি সিভিল ডিফেন্স সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নিহত দুজনের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। তবে তাদের পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা সৌদি আরবের আল-খার্জসহ কয়েকটি স্থানে রাডার সিস্টেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই হামলার ঘটনাতেই হতাহতের ঘটনা ঘটে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনার পর থেকে ইরান পাল্টা হামলা শুরু করেছে। এর অংশ হিসেবে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।



banner close
banner close