ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলার পর থেকে ইসরায়েলে অন্তত ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার ৮ মার্চ ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক, ৪২ জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর এবং ৭০ জন সামান্য আহত।
ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা জোরদার করা হচ্ছে।
আরও পড়ুন:








