শনিবার

৭ মার্চ, ২০২৬ ২৩ ফাল্গুন, ১৪৩২

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ১৬:০২

শেয়ার

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: জাতিসংঘ
ছবি সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি বেআইনি হামলার ফলে সাধারণ মানুষ ও বিশ্ব অর্থনীতির ওপর যে ক্ষতি হচ্ছে, তাও উল্লেখ করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। তেহরান এই হামলার জবাবে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে উদ্ভূত হুমকি ঠেকাতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, সংঘাতে প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার ব্যয় হচ্ছে। একই সময়ে অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা তহবিল কমানো হচ্ছে। তিনি বলছেন, প্রযুক্তি ব্যবহার করে বিচারহীনভাবে মানুষ হত্যার ঘটনা বেড়ে যাচ্ছে এবং যুদ্ধ ঠেকানোর আন্তর্জাতিক আইন ও ব্যবস্থার ওপর চাপ পড়ছে। সংঘাতের কারণে বাজার ও সরবরাহ ব্যাহত হচ্ছে, খাদ্যপণ্যের দাম বাড়ছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী।



banner close
banner close