শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ০৫:০৭

শেয়ার

তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়েছে ইরান।

বাংলাদেশ সময় শনিবার ২টার দিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, ইরান থেকে নতুন মিসাইল ছোড়া হয়েছে।

তারা জানিয়েছে, স্থানীয় শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তিনবার মিসাইল হামলা চালিয়েছে। নতুন মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বাজছে।