শনিবার

৭ মার্চ, ২০২৬ ২৩ ফাল্গুন, ১৪৩২

উত্তর ইরাকে কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ২১:৪৪

শেয়ার

উত্তর ইরাকে কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি সংগৃহীত

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে কুর্দি সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, উত্তর ইরাকের ওই অঞ্চলে অবস্থানরত যেসব কুর্দি গোষ্ঠীকে তেহরান ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে, তাদের বিভিন্ন অবস্থানে ইরানি বাহিনী এ হামলা চালায়।

ইরানের দাবি, এসব গোষ্ঠী সীমান্তবর্তী এলাকায় সক্রিয় থেকে দেশটির নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। সেই প্রেক্ষাপটেই তাদের ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে এই হামলার সময় এমন এক প্রেক্ষাপটে ঘটেছে, যখন ইরাকভিত্তিক কিছু কুর্দি বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয়ের খবর প্রকাশ্যে এসেছে। সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে তারা ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে অংশ নিতে পারে। তবে হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক তথ্য প্রকাশ করেনি ইরান কিংবা সংশ্লিষ্ট পক্ষগুলো। পরিস্থিতি নিয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।



banner close
banner close