বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

ইরানের ৯টি ব্যালিস্টিক মিসাইল ও ১০৯টি ড্রোন ধ্বংসের দাবি আমিরাতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ২০:২৭

শেয়ার

ইরানের ৯টি ব্যালিস্টিক মিসাইল ও ১০৯টি ড্রোন ধ্বংসের দাবি আমিরাতের
ছবি: সংগৃহীত

ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক মিসাইল ও ১০৯টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মন্ত্রণালয় জানিয়েছে, আজ শনাক্ত করা নয়টি ক্ষেপণাস্ত্রের সবকটিই ধ্বংস করা হয়েছে। এছাড়া ১১২টি ড্রোনের মধ্যে ১০৯টি প্রতিহত করা হয়েছে। বাকি তিনটি দেশের অভ্যন্তরে পড়েছে।

দেশটি আরও জানিয়েছে, সশস্ত্র বাহিনী যে-কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। পাশাপাশি তারা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো কিছু মোকাবিলায় নিজেদের প্রস্তুতি বাড়াচ্ছে।

এছাড়া, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের উপর হামলায় তিনজন নিহত এবং ১১২ জন আহত হয়েছে।