কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও তীব্র আক্রমণ চালানো হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটি।
শুক্রবার (৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী কুয়েতে সাম্প্রতিক যে হামলাগুলো হয়েছে সেগুলো মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। একই ধরনের আরও হামলা শিগগিরই চালানো হতে পারে বলেও জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, গত কয়েক ঘণ্টায় দেশটির সেনাবাহিনীর পদাতিক ইউনিট বিপুল সংখ্যক বিধ্বংসী ড্রোন ব্যবহার করে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া আগামী কয়েক ঘণ্টা ধরে এমন হামলা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
আরও পড়ুন:








