বৃহস্পতিবার

৫ মার্চ, ২০২৬ ২১ ফাল্গুন, ১৪৩২

এবার আজারবাইজানের বিমানবন্দরে হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬ ১৭:১১

শেয়ার

এবার আজারবাইজানের বিমানবন্দরে হামলা
ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলে। আজারবাইজানের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির স্বায়ত্তশাসিত নাখচিভান বিমানবন্দরকে নিশানা করা হয়েছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন নাখচিভানের বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হেনেছে। এছাড়া আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছাকাছি এলাকায় পড়ে। হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া এতে বিমানবন্দরে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

আজারবাইজান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ড্রোনগুলো ইরানের ভূখণ্ড থেকে এসেছে। এ ঘটনায় তেহরানের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বাকু। একই সঙ্গে প্রয়োজন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

আলজাজিরা জানিয়েছে, এ ঘটনার প্রতিবাদে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা দেমিরচিলোকে তলব করা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হেনেছে। এ ঘটনায় ইরানের কাছে দ্রুত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আজারবাইজানের ভূখণ্ডে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ইরানের দ্রুত এই ঘটনার ব্যাখ্যা দেবে এবং পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশাপ্রকাশ করেছে দেশটি।



banner close
banner close