শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

ইসরায়েলকে নিশানা করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬ ১১:১৯

শেয়ার

ইসরায়েলকে নিশানা করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত

ইরান বৃহস্পতিবার ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পাওয়ার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এএফপির প্রতিবেদকেরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।